বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ  যত জুলুম তত প্রতিরোধ, এভাবেই স্বৈরাচার উচ্ছেদ হয়েছে: মাওলানা আব্দুল জব্বার অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন: এমপি আবুল কালামকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৭৪ 🪪

বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকালে ঝটিকা মিছিল বের করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করার চেস্টা করে। ওই সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার সাদা পোশাকে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে ।
এর আগে মঙ্গলবার বিকালে অবরোধ সমর্থনে শহরে টিপুর নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়।

সদর মডেল থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে ৭টি মামলা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102