বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালি।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কারামুক্তি দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, বরং এটি ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক।
আরিফুল ইসলাম টিটু ঢালি আরও বলেন, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনজুড়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। কারাগারে বন্দি থাকা অবস্থায়ও তিনি আপস করেননি, বরং দৃঢ়চিত্তে সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর এই ত্যাগ ও সাহস আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরিশেষে তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।