সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

এক বিবৃতিতে হীরা সরদার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে এসেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগ বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

হীরা সরদার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসী এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102