শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান  বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দুলাল হোসেনের সংগ্রামী শুভেচ্ছা ও শ্রদ্ধা  সোনারগাঁয়ে ৪’শ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ 🪪

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জে যানজট নিরসনে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় নগরীর চাষাড়ায় ট্রাফিক ম্যানেজমেন্ট কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ জীবিকা ও নানা প্রয়োজনে এ শহরে আসেন। ফলে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হওয়ায় নগরীতে যানবাহনের চাপও স্বাভাবিকভাবেই অনেক বেশি।

তিনি বলেন, শুধুমাত্র পুলিশ প্রশাসনের পক্ষে এই বিশাল যানজট পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যানজটের সঙ্গে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ইজিবাইক সমিতিসহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত।

পুলিশ সুপার জানান, যানজট নিরসনে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রমও শুরু হয়েছে। গত প্রায় ছয় দিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সাধারণত নগরীতে মানুষের চলাচল ও যানবাহনের চাপ বেশি থাকে। শহর থেকে মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের পাশাপাশি বাইরের জেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ নারায়ণগঞ্জে প্রবেশ করেন। ফলে এদিন যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকে।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন এএসপি (ASP) ও ট্রাফিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিদ্যমান আইন ও নিয়মকানুন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

স্থায়ীভাবে যানজট সমস্যা সমাধানের বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এজন্য সব অংশীজনকে নিয়ে পুনরায় আলোচনা করা হবে। সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে একটি সহনীয় ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা উপহার দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, ‘শুধু পুলিশ প্রশাসন কিংবা কোনো একটি কর্তৃপক্ষের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন।’

সবার ঐকান্তিক সহযোগিতায় নারায়ণগঞ্জের যানজট সমস্যা দূর করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সহনীয় ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102