শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান  বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দুলাল হোসেনের সংগ্রামী শুভেচ্ছা ও শ্রদ্ধা  সোনারগাঁয়ে ৪’শ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডাঃ মজিবুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় ডাঃ মজিবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্ব ও আপসহীন ভূমিকা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কারামুক্তি দিবসটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এই দিনে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করি।

ডাঃ মজিবুর রহমান মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে তাঁর কারামুক্তি দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102