শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান  বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দুলাল হোসেনের সংগ্রামী শুভেচ্ছা ও শ্রদ্ধা  সোনারগাঁয়ে ৪’শ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

সোনারগাঁয়ে ৪’শ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এক বিশেষ যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

অভিযানে প্রায় ৪০০টি নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে অবৈধ এসব জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদার নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা ভর্তি প্রায় ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়। নিষিদ্ধ জাল মজুত ও বিক্রির অপরাধে এক দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত সাংবাদিকদের বলেন, মৎস্য সংরক্ষণ আইনে চায়না দুয়ারী জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জালের ক্ষুদ্র ফাঁসে ছোট-বড় সব ধরণের মাছসহ জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

​এদিকে স্থানীয় সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের মতে, কেবল বাজার ও বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এই ধ্বংসাত্মক প্রথা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। চায়না দুয়ারী জাল ব্যবহারকারীদের চিহ্নিত করে নদী ও জলাশয়েও নিয়মিত তদারকি ও কঠোর অভিযান চালানোর জোর দাবি জানান তাঁরা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102