শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান  বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দুলাল হোসেনের সংগ্রামী শুভেচ্ছা ও শ্রদ্ধা  সোনারগাঁয়ে ৪’শ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দুলাল হোসেনের সংগ্রামী শুভেচ্ছা ও শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

দুলাল হোসেন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও আপসহীন রাজনৈতিক ভূমিকা বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর কারামুক্তি দিবসটি শুধু স্মরণ করার দিন নয়, বরং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও দৃঢ় করার দিন।

তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর তার রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানান।

দুলাল হোসেন আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে কোন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ভূমিকা রাখতে হবে। দেশ ও মানুষের কল্যাণে গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102