নিজের জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সকল শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন। এই বিশেষ দিনে সবার কাছ থেকে পাওয়া অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছার জবাবে তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে দুলাল হোসেন বলেন, “আমার জন্মদিন উপলক্ষে আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম, মুঠোফোন এবং ব্যক্তিগতভাবে সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও দোয়া করেছেন, আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসা ও অনুপ্রেরণা আমাকে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার নতুন শক্তি জুগিয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যে আন্তরিকতা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা যে ঐক্যবদ্ধ, তা আপনাদের এই ভালোবাসার মাধ্যমেই বারবার প্রমাণিত হয়।”
পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে জনগণের সেবা করতে পারি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও দলের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি, সেই দোয়া করবেন।”
উল্লেখ্য, দুলাল হোসেনের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। অনেকে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন।