শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কায়েমপুরে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল সম্পন্ন: মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না: আবদুল জব্বার  ​ইসলামি আন্দোলন নেতা বুলবুল হত্যার নিন্দা ও দোষীদের শাস্তি দাবি মহানগর জামায়াতের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার জমি দখলের পায়তারা: ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও মিথ্যে মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ সালেহনগরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পিপি এডভোকেট আসমা হেলেন বিথীর অভিনন্দন রাজপথের লড়াকু সৈনিক থেকে নগর প্রশাসক: জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত এড.সাখাওয়াত হোসেন খান   খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে বন্দরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুলাল হোসেনের অভিনন্দন

দক্ষিণ কায়েমপুরে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল সম্পন্ন: মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪০ 🪪

খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কায়েমপুর গ্যারেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কায়েমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ শুক্রবার (২১শে আগস্ট) বিকেলে শত শত দর্শক ও ফুটবল প্রেমীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে এই ম্যাচটি সম্পন্ন হয়।

টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুই দল— ফিলিস্তিনি ফাইটার’ এবং মায়ের দোয়া’। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলাটি হয়ে ওঠে প্রাণবন্ত। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফিলিস্তিনি ফাইটার ১ গোলে জয় লাভ করে। এ সময় দর্শকরা উপভোগ করেন একটি চমৎকার ফুটবল লড়াই।

খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আওলাদ হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদকের মরণনেশা থেকে দূরে সরিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। দক্ষিণ কায়েমপুর যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক হোসেন,আকরাম হোসেন, ফিরোজুল ইসলাম মিন্টু, মোহাম্মদ মাছুম,মোহাম্মদ রোকন, শাজাহান মাতবর, মোহাম্মদ হোসেন, শাহ জামাল, জাকির হোসেন রানাসহ অনেকে

তারা প্রত্যেকেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন সুস্থ ধারার ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন আয়োজক কমিটির সদস্য ফারুক, নিরব, মোস্তফা এবং জুবায়ের। দক্ষিণ কায়েমপুর যুব সমাজের সৌজন্যে আয়োজিত এই ফুটবল আসরটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। এলাকার সাধারণ মানুষ এবং ক্রীড়ামোদী দর্শকরা এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102