শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না: আবদুল জব্বার  ​ইসলামি আন্দোলন নেতা বুলবুল হত্যার নিন্দা ও দোষীদের শাস্তি দাবি মহানগর জামায়াতের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার জমি দখলের পায়তারা: ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও মিথ্যে মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ সালেহনগরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পিপি এডভোকেট আসমা হেলেন বিথীর অভিনন্দন রাজপথের লড়াকু সৈনিক থেকে নগর প্রশাসক: জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত এড.সাখাওয়াত হোসেন খান   খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে বন্দরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুলাল হোসেনের অভিনন্দন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রেজা রিপনের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৫ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

এক শুভেচ্ছা বার্তায় হীরা সরদার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক আপসহীন সিপাহসালার। তাঁর মতো একজন বিচক্ষণ, সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত হবে এবং জনগণের অধিকার রক্ষায় তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূলে পৌঁছে দিতে কাজ করেছেন। আজ তাঁর এই সম্মানজনক পদে আসীন হওয়া তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মীর ত্যাগের প্রতিফলন।

হীরা সরদার নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি দেশের বিচার বিভাগ, প্রশাসন এবং আইনের শাসন সমুন্নত রাখতে ঐতিহাসিক ভূমিকা রাখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ১৩নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই অভিনন্দন বার্তা দিলেন হীরা সরদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102