বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সালেহনগরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮৫ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে জাহিদ আল মামুন প্রকাশ বুলবুল(৩০) নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার বাদীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১০টায় থানার সালেহনগর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত বুলবুল বন্দর শাহী মসজিদ এলাকার রাজা মাষ্টারের ছেলে। সে দুই সন্তানের জনক। পূর্ব শত্রুতার জের ধরে বুলবুলকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল।এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় আ’লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে। ধারণা করা হচ্ছে ওই মামলার আসামীরা পরিকল্পিতভাবে বুলবুলকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102