বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

জাকির খানকে নিয়ে এড.টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বিএনপি নেতা জাকির আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানকে নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর দেওয়া বক্তব্যকে ‘অশালীন’ ও ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরীর ১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির আহমেদ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাকির আহমেদ বলেন, জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক আপসহীন ও ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল থেকেছেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি আজ আস্থার প্রতীক। অথচ দলের একটি দায়িত্বশীল পদে থেকে এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু যেভাবে একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, যখন নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল পুনর্গঠনে কাজ করা উচিত, তখন নিজ দলের নেতার বিরুদ্ধে এমন কাদা ছোড়াছুড়ি অত্যন্ত দুঃখজনক। এই ধরনের বক্তব্য দলের ভেতর বিভেদ তৈরি করে এবং বিরোধী শক্তিকে সুযোগ করে দেয়। একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতা আশা করে সাধারণ কর্মীরা।

জাকির আহমেদ বলেন, “জাকির খানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তৃণমূলের হৃদয় থেকে তাঁর নাম মুছে ফেলা যাবে না। আমি অনতিবিলম্বে এ ধরনের অশালীন বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা এমন প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলবে।”

তিনি দলের উচ্চপর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা দলের ভেতর অনৈক্য সৃষ্টি করছে এবং পরীক্ষিত নেতাদের সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তৃণমূল বিএনপি সবসময় রাজপথের ত্যাগী নেতাদের পাশে ছিল এবং থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু গণমাধ্যমে জাকির খানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, যার প্রতিবাদে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় ১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির আহমেদ এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানালেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102