বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

ডেঙ্গু রুখতে বি এম ইউনিয়ন স্কুলে এনসিসি প্রশাসকের সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২১ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। প্রশাসক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

অনুষ্ঠানে বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেল উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।

সচেতনতামূলক এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের চারপাশ পরিদর্শন করে মশানিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করা হয়। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মশা নিধন ও সচেতনতামূলক এই অভিযান সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102