রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের নারায়ণগঞ্জ মহানগরী আনুষ্ঠানিক উদ্বোধন  নাসিক ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ১৩ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লিংক রোডে ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অটোরিকশার ধাক্কায় আড়াইহাজারে বৃদ্ধা নিহত, ১৮ মাসের শিশু গুরুতর আহত শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- আবদুল জব্বার 

সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০২ 🪪

সাংবাদিকদের অধিকার, পেশাগত সুরক্ষা ও কল্যাণে কাজ করা ঐতিহ্যবাহী সংগঠন “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, এমপি।

রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩য় তলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রথম পর্বের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, এমপি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য ও গুণীজন সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধক হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, এমপি’ ও দ্বিতীয় পর্বের প্রধান অতিথি সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় জরুরি মিটিং এর কারণে তারা উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক আজকের নীর বাংলা_ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক ভোরের সময়_ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যম আইবিএন-এর বাংলাদেশ ডেপুটি ব্যুরো চিফ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ কে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, এমপি।

সম্মাননা পেয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন বিগত ৫ বছর ধরে সাংবাদিকদের পাশে থেকে যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব তালুকদার রুমী, এলএল.বি, এলএল.এম।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও পেশাগত ঝুঁকি বেড়েছে। এমন বাস্তবতায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতো সংগঠনের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। তারা সাংবাদিকদের আইনি সহায়তা, আর্থিক কল্যাণ ও পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102