বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯১ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সোনারগাঁয়ে গোয়ালদী এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  পরীক্ষায় সোনারগাঁয়ের ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে ও মুফতী সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি  ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস রহমান মামুন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশরাফুল উলুম উলুকান্দি মাদরাসার সাধারণ সম্পাদক গাজী আনিসুর রহমান, কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রুহুল আমীন কাসেমী,সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, মাওলানা মুহাম্মদ উল্লাহ,মাওলানা মাহবুবুর রহমান, মুফতী সাখাওয়াত উল্লাহ মুহিব, মুফতী আমজাদ হোসেন, মুফতী আবু সালেহ, মুফতী সাব্বির হোসেন সহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কওমী মাদরাসার শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
মহাসম্মেলনে কওমী শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং মাদরাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102