রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার স্থায়ী সদস্য হলেন চার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৩ 🪪

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখায় চার জন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে নেয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে এসোসিয়েশনের চাষাড়াস্থ স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের স্থায়ী সদস্য পদ দেয়া হয়।

তারা হলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা ও দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক মো.মেহেদী হাসান, দৈনিক নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মশিউর রহমান, সময়ের নারায়ণগঞ্জ ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর ফটো সাংবাদিক হাবিব খন্দকার ও দৈনিক সমকালীন কাগজ পত্রিকার ফটো সাংবাদিক আল মামুন খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, নির্বাহী সদস্য মোক্তার হোসেন। উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই ২০২৬) তারিখ সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102