রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন: মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩৪ 🪪

বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে বিশেষ সাধারণ সভা ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বন্দরের মদনপুরস্থ ড্রীমল্যান্ড চাইনীজ রেষ্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। ক্লাবের আহবায়ক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ঘরোয়া আয়োজনে কন্ঠভোটে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এতে দৈনিক রুদ্রবার্তার সহকারি সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি,প্রেস বিডি ডটকম’র সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও বর্তমান দেশবাংলা টুয়েন্টিফোর’ ডটকম’র বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাঈদ মিয়া সিনিয়র সহ-সভাপতি, নিউজ টুয়েন্টি ওয়ান ও বাংলাদেশের আলো পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেন সহ-সভাপতি, চ্যানেল এস এ’র বন্দর প্রতিনিধি সুমন হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, জে এ টিভি’র বন্দর প্রতিনিধি মোহাম্মদ শামীম সহ-সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশনের সিনিয়র এডিটর সজিব খান অর্থ সম্পাদক, নন্দিত টেলিভিশন ও দৈনিক যুগের চিন্তা’র মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট সাজিদ হোসেন কিবরিয়া,দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার শান্তা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, রিসেন্ট নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি বিমল চন্দ্র ঘোষ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার মোঃ ফিরোজ খান, বর্তমান দেশবাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এ্যাড. শাহানাজ জামান, জাতীয় দৈনিক বিজনেস ফাইল’র সহকারি সম্পাদক নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশ ও ইমরান হোসাইন আকাশকে কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। বিশেষ সাধারণ সভায় দৈনিক বিজনেস ফাইল পত্রিকার ডেপুটি এডিটর শোভন কমল, মানবাধিকার নেতা মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ও দৈনিক পূর্ণজাগরণের সম্পাদক হুমায়ূন কবির মৃধা, মোঃ ফখরুদ্দিন,মানবাধিকার নেতা মোমেন ইসকাম,মোঃ সানাউল্লাহ, মোঃ আকরাম হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বন্দর ও নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল প্রয়াত গণমাধ্যমকর্মীর বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবু সাঈদ মিয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102