রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০১ 🪪
একদলীয় শাসন ব্যবস্থার মূল উৎপাটন ও বৈষম্যবিহীন রাষ্ট্র গঠনে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের দুই বছর পার হলো। স্বৈরাচার পতনের সেই ভয় ও আতঙ্কের দিনগুলোতে মাঠের অগ্রভাগে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছিলেন গণমাধ্যমকর্মীরা। দেশজুড়ে এই আন্দোলনে কয়েক হাজার সাংবাদিক আহত এবং বেশ কয়েকজন বুলেটের আঘাতে নিহত হন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আন্দোলনের দুই বছর পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের মাঠ কাঁপানো সেই আহত সাংবাদিকদের খোঁজ নেয়নি কেউ। 
​ফ্যাসিস্টবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে প্রশাসনিক ও রাজনৈতিক নানামুখী চাপ এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই কঠিন সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন স্থানীয় গণমাধ্যমকর্মী।
​আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আহত ও অবহেলার শিকার হয়েছেন একাত্তর বাংলা অনলাইন পত্রিকার সাংবাদিক আল আমিন, টুডে টাইমসের সম্পাদক তানজিমুল হাসান মায়াজ, বাংলার চোখের সাইফুল ইসলাম এবং বাংলার চোখ ও বাংলা বাজার পত্রিকার ইউসুফ আলী প্রধান।
​এছাড়া নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদের ভারপ্রাপ্ত সম্পাদক সবুজ এবং বাংলাদেশ প্রতিদিনের মোবাশ্বর শ্রাবনসহ আরও অনেকেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে রণক্ষেত্রে গুরুতর আহত হন। কিন্তু আজ দুই বছর পরেও তাদের এই ত্যাগের কোনো মূল্যায়ন কিংবা খোঁজখবর নেওয়ার মানসিকতা দেখায়নি কোনো পক্ষ।
​সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে টুডে টাইমসের সম্পাদক তানজিমুল হাসান মায়াজ গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেন ​”সেদিন চারদিকে শুধু বুলেটের শব্দ, টিয়ারশেল আর মানুষের আর্তনাদ ছিল। পেশাগত দায়িত্ব আর দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ ছাড়িনি। সত্যটা মানুষের সামনে তুলে ধরতে গিয়ে আমরা নিজেরা রক্তাক্ত হয়েছি, পঙ্গুত্বের মুখোমুখি হয়েছি। কিন্তু আজ দুই বছর পর এসে খুব কষ্ট হয় যখন দেখি—যে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য ছাত্র-জনতার সাথে আমরাও রক্ত দিলাম, সেই নতুন বাংলাদেশে আজ আমাদের কেউ একটা ফোন দিয়েও খোঁজ নেয়নি। আমরা কোনো আর্থিক অনুকম্পা চাই না, কিন্তু মাঠের সাংবাদিকদের এই চরম অবহেলা ও বিস্মৃতি সত্যিই বেদনার।
​স্থানীয় সচেতন মহলের মতে, যেকোনো আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা থাকে অনস্বীকার্য। অথচ জুলাই আন্দোলনের দুই বছর পূর্তিতে যখন নানা আয়োজন হচ্ছে, তখন মাঠের লড়াকু এই সাংবাদিকদের পাশে না দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের এক বড় ব্যর্থতা। আহত সাংবাদিকরা আজও সেই ভয়াল দিনের ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন, কিন্তু তাদের কপালে জুটেছে কেবলই চরম অবহেলা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102