মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন।

শুভেচ্ছা গ্রহণকালে সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি নতুন প্রশাসকের সাফল্য কামনা করেন এবং নগরীর উন্নয়নে ব্যবসায়ীদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, মজিবুর রহমান, হানিফ সরদার, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102