সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা

এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৭১ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীবকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভায় তাকে এই অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।

শুভেচ্ছা গ্রহণকালে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জের পরিকল্পিত ও সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনাই হবে আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে বলেন, “নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে এনডিএ-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরীর উন্নয়নে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, মজিবুর রহমান, হানিফ সরদার, মো. সোহাগ, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, মাশুকুল ইসলাম রাজীবের সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নগরীর বিদ্যমান সমস্যা ও নাগরিক ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102