রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার  নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা

​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৭ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৩নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটির চরম খেয়ালিপনা ও উদাসীনতার কারণে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত ১১ জুলাই গভীর রাতে মাদ্রাসার তালা ভেঙে প্রায় কয়েক লাখ টাকার মালামাল চুরি ও ভাঙচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

​এ ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ মোল্লা বাদী হয়ে বন্দর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই গভীর রাতে নাসিক ২৩নং ওর্য়াডস্থ পূর্বপাড়ার পচার বাড়ির মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে সুমন (৪২) এবং মাদ্রাসা সংলগ্ন আব্দুল রাজ্জাকের ছেলে সুমন (২২)-সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের একটি চোরের দল মাদ্রাসার ভেতরে প্রবেশ করে।

​মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ মোল্লা জানান, চোরের দল মাদ্রাসায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। তারা মাদ্রাসা থেকে নিচে উল্লেখিত মালামাল চুরি ও ভাঙচুর করে নিয়ে যায় ​আনুমানিক ১,০০,০০০ (এক লাখ) টাকা মূল্যের ইলেকট্রনিক তার একটি ৩২ ইঞ্চি মনিটর, ​দুইটি ইলেকট্রিক মিটার, ​প্রবেশদ্বারের একটি লোহার গ্রিল,  ​অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিসে থাকা ২টি টেবিল, ​মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা ও মাইকসহ বিভিন্ন সরঞ্জাম।

​মাদ্রাসার অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান (৪২) ঘটনার পরদিন মাদ্রাসায় গিয়ে তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মোবাইল ফোনে অবহিত করেন। খবর পেয়ে অধ্যক্ষ দ্রুত মাদ্রাসায় উপস্থিত হয়ে চুরির ঘটনার সত্যতা পান এবং থানায় লিখিত অভিযোগ জানান।

মাদ্রাসা সংশ্লিষ্ট ও স্থানীয়দের অভিযোগ, পরিচালনা কমিটির খামখেয়ালি এবং মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করার কারণেই বারবার এমন চুরির ঘটনা ঘটছে। এর আগেও এই মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছিল, যার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ (অভিযোগ নং- ১৭৪৬/২৫) দায়ের করা হয়েছিল। পূর্বের ঘটনার কোনো সুষ্ঠু সমাধান ও নিরাপত্তা নিশ্চিত না করায় চোরের দল আবারও এই দুঃসাহস দেখিয়েছে।

​এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, মাদ্রাসার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102