সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩২ 🪪

আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আজ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সভায় রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, বর্ণাঢ্য শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।” তিনি আয়োজক ও পুণ্যার্থীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা উৎসবের প্রস্তুতি তুলে ধরেন এবং জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস।

এছাড়াও সভায় গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ইসকন (ISKCON) বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102