শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নাসিক ১৯ ও ২০নং ওয়ার্ডবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৫৩ 🪪
মাদক বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ন ঠেকাতে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ ও ২০নং ওয়ার্ডবাসী| ৪ জুলাই শনিবার বিকেলে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে এ কর্মসূচীর সূচনা করা হয়|
কর্মসূচীর সূচনাকালে প্রথমেই মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সবাই জড়ো হন| পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকাস্থ ইনসি সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়|
সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী আমির হোসেন, হাজী মোক্তার হোসেন মামুন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ কবির হোসেন, বেপারী পাড়া পঞ্চায়েত কমিটির অন্যতম কর্মকর্তা মোঃ সামসুল আলম, মোঃ ওয়ালী উল্লাহ সবুজ, মোঃ জিপ্পু মিয়া, মোঃ মাসুম, আক্তার হোসেন মাসুদ, সানি, দিপু, নয়ন, তরিক হোসেন বাপ্পীসহ আরো অনেকে|
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন| তার সুযোগ্য সন্তান তথা ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাও যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই কোনক্রমেই মাদক ব্যবসায়ীদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না|  তারা আরো বলেন, মনে রাখবেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে নানা রকম বাধ-বিপত্তি থাকবেই এসব উপেক্ষা করেই আমাদেরকে এই ১৯ এবং ২০নং ওয়ার্ড থেকে মাদককে চিরতরে উৎখাত করতে হবে| মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ মোঃ নূরুল ইসলাম সম্পূর্ণভাবে মাদকের বিরুদ্ধে অনঢ়। সে কারণে মাদকের মাসোহারাভুক্ত কতিপয় ব্যক্তি নূরুল ইসলামকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিষয়টি প্রশাসনের শক্ত হাতে হস্তক্ষেপ করা উচিত।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102