শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

সিটি কর্পোরেশনের একার পক্ষে পুরো নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়: সিটি প্রশাসক সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৫ 🪪

তারেক রহমানের অনুশাসন প্রতিপালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে নগরীর চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

উদ্বোধনকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সিটি কর্পোরেশনের একার পক্ষে পুরো নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমরা নারায়ণগঞ্জকে সবুজায়ন ও পরিচ্ছন্নতার মডেলে রূপান্তর করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের এই প্রচেষ্টা পূর্ণতা পাবে না।”

তিনি আরও যোগ করেন, “নগরী পরিচ্ছন্ন থাকলে রোগব্যাধি কমবে এবং মানুষ নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। তাই যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস করতে হবে।”

আলোচনা শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজ হাতে ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কারের মাধ্যমে এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহমেদ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

নাসিক সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102