শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করে রেজা রিপনের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৭ 🪪

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আজ এক বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তোমরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। মেধা, শ্রম ও একাগ্রতার মাধ্যমে তোমরাই আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। আমি বিশ্বাস করি, যথাযথ প্রস্তুতির মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।”

বিবৃতিতে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “কোনো প্রকার মানসিক চাপ বা ভীতি ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের এই পরিশ্রমের সুফল যেন মহান আল্লাহ তায়ালা দান করেন, সেই দোয়া করি।”

একই সঙ্গে তিনি সকল অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরীক্ষার এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মানসিকভাবে সাহস জোগানো আমাদের সকলের দায়িত্ব।

সবশেষে তিনি নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট তাদের কাঙ্ক্ষিত সাফল্যের জন্য প্রার্থনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102