মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক 

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ সমাবেশে নেতাকর্মী নিয়ে তারাব পৌর যুবদল নেতা মামুন ভূঁইয়ার যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১৬ 🪪

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শত নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন তারাবো পৌর যুবদল নেতা মামুন ভূঁইয়া।

সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন। এসময় তারাবো পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মামুন ভূঁইয়া সমাবেশে যোগদান করলে চারপাশ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হয়ে যুবদলের এই বিশাল শোডাউনটি সবার দৃষ্টি আকর্ষণ করে।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মামুন ভূঁইয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদল সবসময় সুস্থ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু একটি পক্ষ রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে দেশনায়ক তারেক রহমান ও দলের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা রাজপথের লড়াকু সৈনিক। যেকোনো ধরনের অপপ্রচার ও অশিষ্টাচারী রাজনীতির দাঁতভাঙা জবাব দিতে তারাবো পৌর যুবদল সদা প্রস্তুত আছে। কোনো ষড়যন্ত্রই আমাদের আদর্শিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না।”

খানপুর হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভের পাদদেশে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান এবং সকল প্রকার গুজবের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102