বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

শহীদ মাবরুর হোসেন রাব্বির কবর জিয়ারতের মাধ্যমে ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১২ 🪪

জুলাই বিপ্লবের শহীদ মাবরুর হোসেন রাব্বির কবর জিয়ারত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে নবগঠিত ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা ফতুল্লা থানা কমিটির নেতৃবৃন্দ এই জিয়ারত ও দোয়ায় অংশ নেন।

গত ২ জুলাই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পর এটিই ছিল নবগঠিত কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। শহীদ মাবরুর হোসেন রাব্বির কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে তারা ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করার শপথ নেন।

কবর জিয়ারত শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা জুলাইয়ের স্মৃতি এবং এই আন্দোলনের মহান আত্মত্যাগকে কখনো হারিয়ে যেতে দেব না। জুলাইয়ের প্রতিটি শহীদের রক্তের দাবি আদায়ে আমরা রাজপথে সচেষ্ট ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে ছাত্রশক্তি সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে।”

এ সময় ফতুল্লা থানা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোককে শক্তিতে রূপান্তর করে ফতুল্লা থানায় ছাত্রশক্তির কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার করেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জুলাই) ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়, যার মাধ্যমে দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে এই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102