বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন: যুগ্ম সদস্য সচিব হলেন মোহাম্মদ আসিফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯০ 🪪

ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২ জুলাই, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ঘোষণার মাধ্যমে এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।

জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষর এবং মুখ্যসংগঠকের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ আসিফ যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আসিফ তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করায় সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ফতুল্লা থানায় ছাত্রশক্তিকে আরও সুসংগঠিত এবং গতিশীল করতে তিনি বদ্ধপরিকর।

এদিকে কুতুবপুর ৯ নং ওয়ার্ডের সন্তান মোহাম্মদ আসিফ গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে ফতুল্লা এলাকায় ছাত্রসমাজের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেছেন সাধারণ নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102