শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার

তপ্ত রোদে পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে খোরশেদের হাতপাখা ও বিশুদ্ধ পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫৩ 🪪

নারায়ণগঞ্জে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে দ্বিতীয় দিনের মতো হাতপাখা ও মিনারেল ওয়াটার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি এবং ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ও ‘টিম খোরশেদ’-এর আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এই সেবামূলক কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকেই শহরের সরকারি মহিলা কলেজ এবং নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে অবস্থান করা কয়েকশ’ অভিভাবকের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবীরা। ভ্যাপসা গরম ও তীব্র আর্দ্রতার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

উদ্যোক্তা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের সন্তানদের পরীক্ষার জন্য ঘণ্টার পর ঘণ্টা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়। বর্তমান গরম ও গুমোট আবহাওয়ায় তাদের কষ্ট লাঘব করতে এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতি বছরের মতো এবারও আমরা পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি অভিভাবকদের কাছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

কর্মসূচি চলাকালে টিম খোরশেদের স্বেচ্ছাসেবক রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভূঁইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়াসহ সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার পর অপ্রত্যাশিতভাবে হাতপাখা ও ঠান্ডা পানি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা। তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102