শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

যারা জুলাইকে বিচ্ছন্ন করে দিতে চায় সময়ের ব্যবধানে তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে : আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫১ 🪪
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেছেন, যারা আওয়ামী ন্যারিটিভ উৎপাদন করে এই বাংলাদেশের মানুষের বুক থেকে জুলাইকে বিচ্ছন্ন করে দিতে চায় সময়ের ব্যবধানে তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা কয়েকদিন ধরে কথিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গের কথার মাধ্যমে বুঝতে পারছি তারা এখন স্বাধীনতার নামে নানান কথা উৎপাদন করছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন গনভোটের গনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপুর্ব এই সমাবেশের আয়োজন করা হয়।
আবদুল জব্বার বলেন, বিগত ১৭ টি বছর যখন বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মীদেরকে জেলে ভরে অকাতরে নির্যাতন করে গুম করে নিহত করা হয়েছে অসংখ্য পরিবার নি:স্ব হয়ে গিয়েছে তাদের মুখে একটি শব্দ পর্যন্ত মজলুম মানবতার পক্ষে কথা বলতে শুনা যায়নি। যারা স্বাধীনতার কথা বলে জুলাইকে বিকৃত করতে চায় তাদের স্পষ্ট করে বলতে চাই বিভাজন সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে বাংলাদেমে ঠাঁই দেয়া হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্র নতজানু নীতির কারণে এখনও পর্যন্ত ফেলানীর মতো সীমান্তে ভাই-বোনদের হতাহত হতে হচ্ছে। এখনও সেই স্বৈরাচারের দোসররা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের ভাই-বোনদের কটাক্ষ করে কথা বলছে। আমাদের জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী জুলাই ‘আকাক্সক্ষা’ ভিত্তিতে রাষ্ট্র মেরামত হবে যে রাষ্ট্রের কোনো ধরণের বৈষম্য থাকার কথা ছিলো না।
আবদুল জব্বার বলেন, আমরা কোনো স্বৈরাচারের নতুন করে উত্থান হতে দিবো না। কোথাও কোথাও আওয়ামী লীগের দোসররা উঁিক দিতে শুরু করেছে। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলে জনগণ সরকারের বিধি নিষেধ মানবে না। তারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102