রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১৫ 🪪

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে আজ প্রথম পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পরিচিতি সভায় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার বিপ্লবী আহ্বায়ক মোঃ হাসান শিকদার। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তিকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনবান্ধব ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব সাঈদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ এবং মুখপাত্র ফজলে মাহমুদ রাব্বি ও সিনিয়র যুগ্ন আহবায়ক আরদিন আহমেদ সিয়াম ।

সভায় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সততা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে ফতুল্লা থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102