সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩০ 🪪

নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক দুর্ভোগ নিরসনে গণমাধ্যমের কার্যকর সহযোগিতা কামনা করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় শহরের প্রধান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন, যানজট মুক্তি, অবৈধ দখল উচ্ছেদ এবং খাল ও জলাশয় সংরক্ষণের মতো চ্যালেঞ্জগুলো গুরুত্বের সাথে উঠে আসে।

সভায় এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, “একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনগণ, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এনডিএ’র প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরে নগরীর উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ পরামর্শ ও গঠনমূলক সহযোগিতার অনুরোধ জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “নারায়ণগঞ্জের স্বার্থ রক্ষা এবং পরিকল্পিত উন্নয়নে গণমাধ্যম সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। জনস্বার্থ রক্ষায় এনডিএ’র যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা নারায়ণগঞ্জের ক্রমবর্ধমান যানজট ও জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে এনডিএ-কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকরা উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ও মোস্তফা করিম। এছাড়াও সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন এবং কার্যকরী পরিষদের সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102