রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২৫ 🪪

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আজ এক শোক বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের দলের এক অভিভাবক। তিনি কেবল একজন প্রথিতযশা আইনজীবীই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের সুরক্ষা এবং সংবিধান রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি যে নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “দেশ ও দলের ক্রান্তিলগ্নে তাঁর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস জুগিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিককে হারালো আর বিএনপি হারালো তার এক অকুতোভয় সেনানিকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

উল্লেখ্য, দেশের প্রবীণ এই রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজ্ঞের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102