শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

সরকারি তোলারাম কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি শুভ, সেক্রেটারি তামিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৫ 🪪
২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
​সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক শুভ এবং নতুন শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তামিম ইকবাল।
​গত ৬ জুলাই তোলারাম কলেজ শাখার সাথীদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিকের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু। এছাড়াও অনুষ্ঠানে তোলারাম কলেজ শাখার সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
​সমাবেশে ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব গঠনে মহানগর সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান অতিথি আমজাদ হোসাইন রাজু সর্বাধিক ভোটপ্রাপ্ত এমদাদুল হক শুভকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
​শপথ গ্রহণ শেষে উপস্থিত সাথীদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক শুভ, কলেজ শাখার নতুন সেক্রেটারি হিসেবে মোঃ তামিম ইকবালের নাম ঘোষণা করেন।
​পরিশেষে, নবগঠিত কমিটির সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ছাত্রসমাবেশের সমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102