সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান  নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ইডি কর্মচারী সামিয়ার দাপট: জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

সাইনবোর্ড মিতালী মার্কেটের বিদ্যুৎ সংকট, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪০ 🪪
নারায়ণগঞ্জের মিতালী মার্কেটে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, উন্নত কর্মপরিবেশ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন
সোমবার (৭ জুলাই) বিকালে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্জি শ্রমিক কর্মচারী ফেডারেশনের  কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলমগীর হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে মিতালী মার্কেটের ব্যবসায়ীরা বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো: রিদয়ানুল আজিম । তিনি বলেন, টানা ১১ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়াও বক্তারা বলেন, তারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও গত ১২ দিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। ফলে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মার্কেটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, মকবুল বারী হেলাল, আব্দুর রহিম, ইকবাল হোসেন, আজিজউদ্দিন বাবুল, মোছা. তামান্না সুলতানা, আব্দুল মান্নান, নুর মোহাম্মদসহ মিতালী মার্কেটের বিভিন্ন ভবনের ব্যবসায়ী ও দর্জি শ্রমিক নেতারা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102