শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষাই সমাজকে আলোকিত করে: সিআইপি বজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২১২ 🪪
এইচএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার(২৮জুন) হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান জিসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আলহাজ্ব বজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আলহাজ্ব বজলুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষাই সমাজকে আলোকিত করে। শিক্ষা সমাজকে উন্নত করে,শিক্ষা মানুষকে সামনে এগিয়ে নেয়। আমরা বিশ্বাস তোমরা এই শিক্ষায় সুশিক্ষিত হয়ে একদিন আলোকিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিআইপি বজলুর রহমান বলেন,তোমরা কি চাও আমি দিতে প্রস্তুত। আমি কি চাই তোমাদের কাছে শিক্ষার মান বৃদ্ধি। তোমরা উত্তীর্ণ হয়ে আসলে আমি কথা দিলাম বিনা টাকায় এই প্রতিষ্ঠানে পড়লেখা করবা। এছাড়া তোমরা প্রত্যকেই একটি ফ্যানের দাবি করেছে বিদ্যুৎতের অভাবে আমি প্রত্যেককেই একটি করে ফ্যান বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেব।

অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102