শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

বন্দরে ৮০ বছরের বৃদ্ধা ২১দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৮০ 🪪
নারায়ণগঞ্জ বন্দরে অজুফা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা ২১দিন ধরে নিখোঁজ রয়েছেন| দীর্ঘ দিনে নিখোঁজ থাকায় তার পরিবারে চরম শংকা বিরাজ করছে| নিখোঁজ বৃদ্ধা অজুফা খাতুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের ফরাজীকান্দা লাহোর বাড়ির মৃত হাফেজ ˆতনুছ আলীর স্ত্রী|
 এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে| নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ জুন ২০২৬, রবিবার সকাল ৮টার দিকে ফরাজীকান্দা লাহোর বাড়িস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন|
নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি| নিখোঁজ এই বৃদ্ধার বয়স ৮০ বছর| গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট| তিনি সামান্য ঝুঁকে হাঁটেন| নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে নাইটি ছিল এবং তিনি লাল ও নীল রঙের শাড়ি ও মাথায় লাল ওড়না পরিহিত ছিলেন|
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ এই বৃদ্ধার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে| কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁকে খুঁজে পান বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, তবে ০১৬৭৭৭৫৪২৬৪ ন¤^রে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে| আপনাদের দেওয়া তথ্য নিখোঁজ বৃদ্ধাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে|
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102