সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩১ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম প্রিন্স।

শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা জানান। এসময় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শফিকুল ইসলাম প্রিন্স ও তাঁর সাথে থাকা নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল ইসলাম প্রিন্স বলেন, “মাসুকুল ইসলাম রাজিব আমাদের নারায়ণগঞ্জের রাজপথের একজন পরীক্ষিত ও সাহসী নেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে নিয়োগ দেওয়া অত্যন্ত আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “মাসুকুল ইসলাম রাজিব সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। এখন তিনি প্রশাসনিক এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়েছেন। তাঁর এই নতুন পথচলায় আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102