শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

কাঁচপুর শুভেচ্ছা হাসপাতালের এমডি মোস্তফা কামালের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৩৭ 🪪

কাঁচপুর শুভেচ্ছা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মরহুম মো. মোস্তফা কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মরহুম মোস্তফা কামাল গত ২৬ মে রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর এই অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জের বেসরকারি চিকিৎসা সেবা খাতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা স্মরণে রেখে এই শোক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠনের নেতা মাহবুবুর রহমান মাহবুবসহ জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিগণ।

শোক সভায় বক্তারা মরহুম মোস্তফা কামালের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, মোস্তফা কামাল কেবল একজন সফল উদ্যোক্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সড়ক দুর্ঘটনায় তাঁর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102