সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

মাসুকুল ইসলাম রাজিব “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের’ চেয়ারম্যান হওয়ায় বন্ধু রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১২ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় রেজা রিপন বলেন, “নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজপথের পরীক্ষিত নেতা আমার বন্ধু সহ যোদ্ধা মাসুকুল ইসলাম রাজিবকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ ও আধুনিকায়নে এক নতুন দিগন্তের সূচনা করবে।”

তিনি আরও বলেন, “মাসুকুল ইসলাম রাজিব একজন ত্যাগী ও দূরদর্শী নেতা। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর এই অভিষেক নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ এবং নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য বজায় রেখে একটি আধুনিক স্মার্ট নগরী গড়ার ক্ষেত্রে তিনি সফল হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”

শুভেচ্ছা বার্তায় মহানগর বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, “বিগত দিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে তিনি যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনি প্রশাসনিক এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি তাঁর কর্মদক্ষতা ও সততার পরিচয় দেবেন। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102