বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩১ 🪪

নারায়ণগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (রবিবার) সকালে সদর উপজেলার ‘কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। শিক্ষার্থীরা যদি সচেতন হয়, তবে সমাজ ও রাষ্ট্র দ্রুত উপকৃত হবে।”

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখার শপথ করান এবং ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলোতে ময়লা না ফেলার জন্যও সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচিটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102