শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০৮ 🪪

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চাষাড়া ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিবাদন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এলাকার সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং সামাজিক পাঠাগার উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “মাদক ও কিশোর গ্যাং বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ। এসব সামাজিক ব্যাধি দূর করতে পঞ্চায়েত কমিটির মতো সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাঠাগার স্থাপন ও সুস্থ ধারার সামাজিক কর্মকাণ্ডে আমাদের সমর্থন সব সময় থাকবে।”

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102