সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা সেলিম হোসেন দিপুর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৫ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু।

শনিবার (৩০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আধুনিক বাংলাদেশ গঠনে তাঁর দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন।

বিবৃতিতে সেলিম হোসেন দিপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালে দেশ যখন চরম সংকটে, তখন তাঁর স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর তিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিলেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে তিনি এদেশের মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছিলেন।”

বারদী ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ জিয়ার রাজনীতি ছিল গ্রাম-বাংলার সাধারণ মানুষের উন্নয়নের রাজনীতি। তাঁর প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি আজও এদেশের অর্থনৈতিক মুক্তির মূলমন্ত্র। আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বারদী ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

সেলিম হোসেন দিপু আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে সোনারগাঁ উপজেলা বিএনপি ও বারদী ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। শহীদ জিয়ার প্রদর্শিত পথে চলেই আমরা একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।”

পরিশেষে তিনি বারদী ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণের কাছে শহীদ জিয়ার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন এবং জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের নেতাকর্মীকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102