বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এড. সামছুন নূর বাঁধনের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯০ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বারের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামছুন নূর বাঁধন।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদান স্মরণ করেন।

বিবৃতিতে এডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। ১৯৭১ সালে তাঁর স্বাধীনতার ঘোষণা যেমন জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল, তেমনি ১৯৭৫ পরবর্তী সময়ে ধ্বংসস্তূপ থেকে দেশকে এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। তিনি কেবল বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেননি, বরং বিচার বিভাগের মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।”

একজন আইনজীবী নেতা হিসেবে তিনি আরও বলেন, “শহীদ জিয়া বিশ্বাস করতেন, আইনের শাসন ছাড়া গণতন্ত্র অর্থহীন। তাঁর সময়েই দেশের বিচার বিভাগ এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তিনি এদেশের মানুষকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মন্ত্রে দীক্ষিত করেছিলেন, যা আজও আমাদের সার্বভৌমত্ব রক্ষার মূল শক্তি। তাঁর প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি ছিল এদেশের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির সনদ।”

বিবৃতিতে সামছুন নূর বাঁধন উল্লেখ করেন, “প্রতিটি সংকটময় পরিস্থিতিতে শহীদ জিয়ার আদর্শ আমাদের জন্য সবচেয়ে বড় পাথেয়। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, নারায়ণগঞ্জ জেলা বারের জাতীয়তাবাদী আইনজীবীরা সেই লড়াইয়ে সম্মুখ সারিতে থাকবে।”

পরিশেষে তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নেই আমাদের কাজ করে যেতে হবে।” তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের পক্ষ থেকে এবং সাধারণ জনগণের কাছে শহীদ জিয়ার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102