শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৯৭ 🪪

সরকারি তোলারাম কলেজে নবীন বরণ অনুষ্ঠানের নামে কলেজের তহবিল তছরুপ এবং সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠানকে ছাত্রদলের ‘রাজনৈতিক সম্মেলনে’ রূপ দেওয়ার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “নবীন বরণের নামে কলেজের তহবিল থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সরকারি তোলারাম কলেজে বিএনপির রাজনৈতিক মহড়া সাজানো হচ্ছে। নবীন বরণের মূল লক্ষ্য শিক্ষার্থীদের বরণ করা হলেও, বর্তমানে ছাত্রদলের মূল গন্তব্য হয়ে দাঁড়িয়েছে কলেজ ক্যাম্পাসে বিএনপির সম্মেলন করে নিজেদের আধিপত্য বিস্তার করা। এর মাধ্যমে তারা ভবিষ্যতে ক্যাম্পাসে সন্ত্রাসবাদ ও আপত্তিকর কর্মকাণ্ড চালানোর পথ প্রশস্ত করছে।”

ফারদিন ইসলাম কলেজের প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভের সাথে বলেন, “বর্তমানে এই কলেজের যে অবস্থা, তাতে এর নাম পরিবর্তন করে ‘জাতীয়তাবাদী তোলারাম কলেজ’ রাখা উচিত।”

আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তোলারাম কলেজের ছাত্র সংসদের তহবিলে ১৩ লক্ষ টাকা মজুদ ছিল। নিয়ম অনুযায়ী এই টাকা নবীন বরণসহ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হওয়ার কথা। কিন্তু প্রশ্ন জাগে, সেই ১৩ লক্ষ টাকা কি ছাত্রদল নেতাদের পেটে চলে গেছে? যদি টাকা মজুদ থাকে, তবে কেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপিসহ বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে ‘ফান্ড’ কালেকশন করা হলো? তবে কি টাকা সংগ্রহের নাম করে রাজনৈতিক ব্যক্তিদের ডেকে সরকারি এই কলেজকে ছাত্রদলের ব্যক্তিগত আখড়ায় পরিণত করার ষড়যন্ত্র চলছে?”

ছাত্রদলকে উদ্দেশ্য করে জাতীয় ছাত্রশক্তির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জাতীয় ছাত্রশক্তি শুধু নামেই রাজনীতি করতে আসেনি। ছাত্র সংগঠনের মূল কাজ শিক্ষার্থীদের অধিকার আদায় ও তাদের পাশে দাঁড়ানো। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় কথা বলেছি এবং বলে যাব। কোনো ছাত্র সংগঠনকে কলেজ ক্যাম্পাসে পেশিশক্তি বা আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না।”

বিবৃতিতে তিনি আরও যোগ করেন, “যদি কোনো সংগঠন শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলা করে কিংবা ক্যাম্পাসে আধিপত্য কায়েমের চেষ্টা চালায়, তবে জাতীয় ছাত্রশক্তি তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে। আমরা কোনো অবস্থাতেই তোলারাম কলেজকে ছাত্রদলের সন্ত্রাসবাদের চারণভূমি হতে দেব না।”

ফারদিন ইসলাম আশা প্রকাশ করেন যে, কলেজ প্রশাসন দ্রুত এসকল অনিয়ম বন্ধ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102