শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

তোলারাম কলেজের নবীনবরণে একপাক্ষিক রাজনৈতিক প্রভাব নিয়ে আবিদ রহমানের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১১ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের সাম্প্রতিক নবীনবরণ অনুষ্ঠানে অতিথি তালিকায় একপাক্ষিক রাজনৈতিক প্রাধান্য এবং দলীয় প্রভাবের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, “একটি সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত, শিক্ষাবান্ধব এবং সম্পূর্ণ দলনিরপেক্ষ। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে যে, তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অতিথি তালিকায় একটি বিশেষ রাজনৈতিক দলের একপাক্ষিক প্রাধান্য দেওয়া হয়েছে। যা একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।”

আবিদ রহমান তাঁর বিবৃতিতে আরও উল্লেখ করেন, শিক্ষা ক্যাম্পাসে কোনো বিশেষ দলীয় রঙ প্রাধান্য পাওয়া কখনোই কাম্য নয়। ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, ভিন্নমতের প্রতি সম্মান এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকাই সুস্থ ধারার ছাত্র রাজনীতির মূল ভিত্তি। শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজনে দলীয়করণ শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় এবং একটি বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের যেকোনো অনুষ্ঠানে ভারসাম্য, শালীনতা ও প্রকৃত শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি।”

জাতীয় ছাত্রশক্তির এই নেতা আশা প্রকাশ করেন যে, কলেজ প্রশাসন আগামীতে দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102