বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১৬ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) নিশ্চিত করার দাবিতে সরব হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার (০৭ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। আজ শুক্রবার (০৮ মে) এক বিবৃতিতে সংগঠনের জেলা সহ-সভাপতি ছাত্রনেতা ইউশা ইসলাম বর্ধিত ভাড়াকে ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম’ হিসেবে অভিহিত করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

স্মারকলিপিতে ছাত্র ফেডারেশন অভিযোগ করেছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের অক্টোবর মাসে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা হাফ পাসের সিদ্ধান্ত হলেও পরিবহন মালিকরা তা বাস্তবায়ন না করে ভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটছে।

**ছাত্র ফেডারেশনের উত্থাপিত ৪ দফা দাবি হলো:**
১. অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করা।
২. শিক্ষার্থীদের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সর্বোচ্চ হাফ ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা।
৩. পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কোনো প্রকার শর্ত ছাড়াই হাফ পাস নিশ্চিত করা।
৪. সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

বিবৃতিতে ছাত্রনেতা ইউশা ইসলাম বলেন, “আমরা সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন করেছি। এর আগে গত বছরের আগস্ট মাসে ভাড়া ৫৫ টাকা করা হলে আমাদের আন্দোলনের মুখে প্রশাসন ও বাস মালিকরা বৈঠক করে ভাড়া ৫০ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই গণতান্ত্রিক সিদ্ধান্ত লঙ্ঘন করে বর্তমানে সাধারণ ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

তিনি আরও অভিযোগ করেন, সপ্তাহে ৭ দিন হাফ পাস দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা ৫ দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে শিক্ষার্থীদের কাছ থেকে পুরো ভাড়া আদায় করা হচ্ছে, যা প্রশাসনের আগের সিদ্ধান্তের সুস্পষ্ট অবমাননা।

ইউশা ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ থেকে যেসব শিক্ষার্থী প্রতিদিন ঢাকায় যাতায়াত করে, তাদের বড় একটি অংশই নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। দ্রব্যমূল্যের এই ভয়াবহ সময়ে পরিবহন মালিকদের একতরফা ভাড়া বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর নতুন সংকট তৈরি করেছে।”

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই অযৌক্তিক ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা হাফ পাস নিশ্চিত না করা হয়, তবে ছাত্র-জনতাকে সাথে নিয়ে পূর্বের ন্যায় আবারও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102