সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে?

না’গঞ্জে বাস ভাড়া নৈরাজ্য বন্ধে ডিসিকে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশনের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৪৩ 🪪

নারায়ণগঞ্জ-ঢাকা রুটসহ জেলার বিভিন্ন সড়কে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ তুলে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন-নারায়ণগঞ্জ। আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি পেশ করেন।

লিখিত আবেদনে তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয়, চাষাড়া থেকে ঢাকার জিরো পয়েন্ট পর্যন্ত দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। সরকার নির্ধারিত সর্বশেষ হার অনুযায়ী (প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি) পূর্বের ২ টাকা ৪২ পয়সার সঙ্গে নতুন ভাড়া যোগ হয়ে মোট ভাড়া হওয়ার কথা প্রায় ৪৩ টাকা। কিন্তু বর্তমানে উৎসব ও বন্ধন পরিবহনের বাসগুলো যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ বেআইনি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিআরটিসি এসি সার্ভিসে ৬০ টাকার পরিবর্তে ৭০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া চাষাড়া থেকে কাচপুর রুটে সাড়ে ১২ কিলোমিটার দূরত্বের জন্য ৩৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে, যা নিয়মের বাইরে। একইভাবে পঞ্চবটি থেকে গুলিস্তান রুটেও চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব।

এ সময় অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “সরকার সামান্য ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দিলেও পরিবহন মালিকরা সেটিকে পুঁজি করে সাধারণ মানুষের ওপর নিজেদের ইচ্ছামতো ভাড়া চাপিয়ে দিচ্ছেন। প্রতিটি স্ট্যান্ডে ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক হলেও কোনো বাস তা মানছে না। এই ভাড়া নৈরাজ্যের কারণে সাধারণ যাত্রী, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, দিনমজুর ও শিক্ষার্থীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। ভাড়া নিয়ে প্রতিদিন শ্রমিক ও যাত্রীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে।”

শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশনের নেতৃবৃন্দ অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং প্রতিটি রুটে সরকারি ভাড়ার তালিকা টাঙানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আবেদনে অন্যদের মধ্যে স্বাক্ষর করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি মামুন হোসেন, ফেডারেশনের সমন্বয়ক মাহমুদ হোসেন এবং বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির প্রচার সম্পাদক মো. আলী মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102