মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও সফল রূপকার’: রাকিবুল ইসলাম রাকিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৪০ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৯ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর বৈপ্লবিক রাজনৈতিক দর্শনের গুরুত্ব তুলে ধরেন।

বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালে দেশ যখন চরম অনিশ্চয়তায়, তখন তাঁর রণহুঙ্কার ও স্বাধীনতার ঘোষণা নিস্তব্ধ জাতিকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ করেছিল। স্বাধীনতার পর ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি যে আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তিনি কেবল বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেননি, বরং তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশকে এক আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন।”

একজন সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে শহীদ জিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “জিয়াউর রহমানের প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি ছিল এদেশের সাধারণ মানুষের ভাগ্য বদলের সোপান। তাঁর আমলেই দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা ও বিদেশে জনশক্তি রপ্তানির মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি শহর থেকে গ্রাম—সর্বত্র উন্নয়নের ঢেউ পৌঁছে দিয়েছিলেন। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো শিল্পনগরীগুলোর অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করতে তাঁর নীতিগুলো আজও প্রাসঙ্গিক।”

বিবৃতিতে নাসিক মেয়র পদপ্রার্থী রাকিব আরও উল্লেখ করেন, “বর্তমান সময়ে যখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সংকটে, তখন শহীদ জিয়ার আদর্শ আমাদের জন্য সবচেয়ে বড় পাথেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই সফল হবে ইনশাআল্লাহ।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জবাসী ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে শহীদ জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102