শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর গভীর শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৮ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. শহিদুল্লাহ।

শনিবার (৩০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং জাতীয় জীবনে তাঁর ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন।

বিবৃতিতে হাজী মো. শহিদুল্লাহ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালে তাঁর স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর যখন জাতি একদলীয় শাসনের যাঁতাকলে পিষ্ট ছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছিলেন। তিনি ছিলেন আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের প্রকৃত স্বপ্নদ্রষ্টা।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি এদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সনদ। তাঁর দূরদর্শী নেতৃত্বে কৃষি বিপ্লব, শিল্পায়ন এবং বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। তিনি বিশ্বাস করতেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে। আজ যখন দেশের প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়ার আদর্শ আমাদের জন্য সবচেয়ে বড় পাথেয়।”

ফতুল্লা থানা বিএনপির এই সিনিয়র নেতা উল্লেখ করেন, “জিয়াউর রহমানের আদর্শে সংগ্রামে ফতুল্লা থানা বিএনপির প্রতিটি নেতাকর্মী সেই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই আমরা সকল বাধা অতিক্রম করবো ইনশাআল্লাহ।”

পরিশেষে হাজী মো. শহিদুল্লাহ ফতুল্লা থানা এলাকাবাসী ও জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে শহীদ জিয়ার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন এবং সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে শামিল হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102